- - -

ছাগলনাইয়া একাডেমী এলামনাই এসোসিয়েশন ঈদ রিইউনিয়ন ফুটবল ফিয়েস্তা

Print News

ছাগলনাইয়া একাডেমী এলামনাই এসোসিয়েশন ঈদ রিইউনিয়ন ফুটবল ফিয়েস্তা

 

ছাগলনাইয়া একাডেমী এলামনাই এসোসিয়েশন ঈদ রিইউনিয়ন ফুটবল ফিয়েস্তা-২০২৫ ইং অনুষ্ঠিত।উক্ত ফুটবল খেলার আয়োজন করেন ছাগলনাইয়া একাডেমী এলামনাই এসোসিয়েশন এর সদস্যরা।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ছাগলনাইয়া একাডেমীর অধ্যক্ষ মাওলানা পেয়ার আহাম্মদ মজুমদার।উদ্বোধনী ম্যাচে অংশ নেন ২০১৭ ও ২০১৯ ব্যাচ এতে ৩-১ গোলে ২০১৭ ব্যাচ জয়লাভ করে।
গোল করেন,বিজয়ী দলের আকিব-২,সালমান -১ বিজিত দলের রাহাত -১।২য় ম্যাচে ২০২২ ব্যাচ ২-০ গোলে ২০২৩ ব্যাচকে হারায়।ম্যাচে গোল করেন,বিজয়ী দলের নাঈম ও সামিউল।৩য় ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে ২০২১ ব্যাচ ৫-৪ গোলে ২০২০ ব্যাচকে হারায়।৪র্থ ম্যাচে-নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর ২০১৬ ব্যাচ টাইব্রেকারে ৬-৫ গোলে ২০১৮ ব্যাচকে হারিয়েছে।৫ম ম্যাচ-২০২৪ ব্যাচ ৩-২ গোলে ২০২৫ ব্যাচকে হারায়।৬ষ্ঠ ম্যাচে-২০১৫ ব্যাচ ৩-০ গোলে ২০০৫ ব্যাচকে হারায়।৭ম ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে ২০১০ ব্যাচ ৩-১ গোলে ২০১২ ব্যাচকে হারায়।৮ম ম্যাচ-২০১১ ব্যাচ ২-১ গোলে ২০১৪ ব্যাচকে হারায়।৯ম ম্যাচে ২০১৩ ব্যাচ ২-১ গোলে ২০০৯ ব্যাচকে হারায়।১০ম ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ২০১৭ ব্যাচ ২০২৪ ব্যাচকে হারায়।ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ২০২২ব্যাচ বনাম ২০২১ব্যাচ এর মধ্যে,২০২২ ব্যাচ ২-০ গোলে ২০২১ ব্যাচকে হারিয়ে জয়লাভ করে।উক্ত ফুটবল টুনামেন্ট এর আয়োজন করেন ২০২০ এবং ২০২১ ব্যাচ এর ছাত্ররা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa