- - -

ছত্তিশগড়ের বিজাপুরে ৩ গ্রামবাসীকে ফাঁসি দিয়ে খুন করল মাওবাদী বাহিনী

Print News

ছত্তিশগড়ের বিজাপুরে ৩ গ্রামবাসীকে ফাঁসি দিয়ে খুন করল মাওবাদী বাহিনী

 

 

নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানের মধ‍্যেই ভারতের ছত্তিশগড়ের বস্তারে প্রত‍্যাঘাত করল মাওবাদীরা। পুলিশের চর সন্দেহে মঙ্গলবার (১৭ জুন) বিজাপুর জেলায় ৩ গ্রামবাসীর গলায় ফাঁস লাগিয়ে খুন করল নিষিদ্ধ সংগঠন সিপিআই( মাওবাদী) এর সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি) পুলিশ জানিয়েছে, নিহত ৩ ব‍্যক্তি নয়াপাড়া এলাকার পেদ্দাকোর্মা এলাকার বাসিন্দা। তাঁদের গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে গণ আদালতে  “বিচার” করা হয়। মাওবাদী গেরিলা বাহিনীর সন্দেহ, তাঁরা পুলিশের চর হিসাবে কাজ করতেন। মাওবাদীদের সমস্ত গতিবিধির খবর দিতেন। সেই অপরাধে’ মৃত্যুদণ্ডের সাজাও তখনই কার্যকর করে মাওবাদী জঙ্গি বাহিনী।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa