ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদী হামলায় ২ জন নিহত
মাওবাদী হামলায় মৃত্যু হল ২ গ্রামবাসীর। শুক্রবার (২৪ অক্টোবর ) গভীর রাতে ভারতের ছত্তিশগড়ের বিজাপুর জেলায় ঘটনাটি সংগঠিত হয়েছে। মৃতদের নাম রবি কট্টম (২৫) এবং তিরুপতি সোধি (৩৮)। তাঁরা বাসাগুড়া থানা এলাকার নেলা কাঁকের গ্রামের বাসিন্দা। ধারালো অস্ত্র দিয়ে তাঁদের হত্যা করা হয়েছে। জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি আভিযান চলছে। বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব জানিয়েছেন, " আমরা খবর পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। " নিরাপত্তা বাহিনী বস্তার এলাকা জুড়ে মাওবাদী দমনে অভিযান চালাচ্ছে। সরকার ২০২৬ সালের মাচের মধ্যে রাজ্য থেকে মাওবাদী নিমূলের লক্ষ্য নিয়েছে। ইতিমধ্যে মাওবাদী সংগঠনের বেশ কয়েকজন নেতা আত্মসমর্পণ করেছেন। এমন পরিস্থিতিতে এই হামলা হল। বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনী জোরদার অভিযান শুরু করতে চলেছে বলে খবর।