চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন
চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। (২ জুন রবিবার) চুনারুঘাট পৌর শহরের বাল্লা রোড পূরাতন সিনেমা হলের তয় তলায় উক্ত অফিস উদ্বোধনকালে সভাপতিত্ব করেন চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহিদ আহমদ চৌধুরী। অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ হিল্লোল রায়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের আজীবন সদস্য প্রভাষক আবদুল করিম সরকার, চুনারুঘাট সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির সরকার, সাধারন সম্পাদক মোঃ সাজিদ মিয়া, অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাস্টার ফজল মিয়া তরফদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ আলম, নির্বাহী সদস্য সমকাল প্রতিনিধি নূর উদ্দিন সুমন, সাজ্জাদুল ইসলাম তালুকদার রবিন, সৈয়দ হুমায়ুন কবির সহ ক্লাবের নেতৃবৃন্দ। সন্ধ্যা সাড়ে সাতটায় ফিতা কেটে অফিস উদ্বোধন করে প্রধান অতিথি হিল্লোল রায় বলেন সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কাছ থেকে দেশ ও জাতী অনেক কিছু পেতে পারে। পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে একটা সুন্দর সমাজ উপহার দেয়া যায়। প্রধান আলোচক আলহাজ্ব কামরুল ইসলাম বলেন সমাজে অধিক সংবাদকর্মীর চেয়ে সৎ দক্ষ কম সংবাদকর্মী ভালো। ফেইসবুকে লিখে সংবাদকর্মী পরিচয় দেয়া অত্যন্ত লজ্জাজনক। তিনি চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সকল সদস্য কে সততার সাথে সংবাদ প্রচারের আহবান জানান। প্রভাষক আবদুল করিম সরকার বলেন সাংবাদিক হলো জাতীর দর্পন। শুধু সাংবাদিক পরিচয় দিলেই সমাজের পরিবর্তন হবেনা,সমাজের উন্নয়নে তাদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।