চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে নকশালবাড়িতে প্রতিবাদ মিছিল
বাংলাদেশ ইসকনের চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিল ভারতের উত্তরবঙ্গের নকশালবাড়িতে। রবিবার (১ ডিসেম্বর ) নকশালবাড়ি হিন্দু সুরক্ষা মঞ্চের উদ্যোগে নকশালবাড়ি রথখোলা থেকে ইসকন মন্দির পর্যন্ত এই প্রতিবাদ মিছিলটি প্রদর্শন করে। মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক আনন্দময় বর্মন, সুবিচার গৌড় দাস, হিন্দু সুরক্ষা মঞ্চের সদস্যরা সহ সাধারণ মানুষ। এদিন মিছিলের মধ্যে দিয়ে চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে শান্তি ফেরার বার্তা দেওয়া হয়। অন্যদিকে বাংলাদেশের স্বৈরাচারী সরকারের পতনের দাবি জানিয়ে সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানান বিধায়ক আনন্দবর্ধন।