
চান্দগাঁও হামিদ চরে সন্ত্রাসীদের হামলায় ১জন নিহত, ১০জন আহত
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন হামিদ চর এলাকায় কর্নফুলী নদীর পাড়ে রিং রোডের পাশে অবস্থিত কর্নফুলী রিভার ভিউ রেষ্টুরেন্টে একদল স্হানীয় সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধভাবে অনুমান রাত ১২,৩০ সময় রেষ্টুরেন্টে হামলা চালায় এ সময় রেষ্টুরেন্টের কর্মচারীরা বাধাদিলে সন্ত্রাসীরা তাদের কে এলোপাথাড়ি আক্রমণ করতে থাকে তাদের হামলায় ঘটনাস্থলে রেস্টুরেন্টে ম্যানেজার মোঃ রিয়াদ (১৯)নিহত হয়। সন্ত্রাসীদের হামলায় রেস্টুরেন্টের মালিক মোঃ ইকবাল হোসেনের গাড়ী ভাংচুর করে তাদের উপর এলোপাথাড়ি হামলায় অন্তত ৮/১০জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে ৪/৫ জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে,আহত আবুল কাশেম সহ বেশ কয়েকজন কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। এই সন্ত্রাসী হামলার ঘটনায় হামিদ চর এলাকায় থমথমে অবস্থা বিরাজ বিরাজমান অবস্থায় আছে ।১৪ তারিখ সকালে স্হানীয় সংসদ সদস্য আবদুচ ছালাম সাহেব , মোহরা ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন ও পুলিশের উরধর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেন।উল্লেখ্য যে রিভার ভিউ রেষ্টুরেন্ট মালিকের পিতা আলহাজ্ব মোঃ ইউসুফ সওদাগর হামিদচর এলাকায় মাদক, চাঁদাবাজি ও টেন্ডারবাজি,র বিরুদ্ধে এলাকাবাসীদের সাথে নিয়ে প্রতিবাদ করায় এই ঘটনার সুত্রপাত হয় বলে জানাযায়।শাস্তিযোগ্য আপরাধী খুনি- সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান চান্দগাঁও এলাকাবাসী।
![]()









