
চসিকের অভিযান
কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত প্রায় ৫০ টি দোকান উচ্ছেদ
৪ আগস্ট ২০২৬ খ্রি,
নগরের কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত এস এস খালেদ রোডের উভয় পাশের ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত এস এস খালেদ রোডের উভয় পাশের ফুটপাত অবৈধ ভাবে দখল করে দোকান বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রায় ৫০ টি দোকান ও ফুড কার্ট উচ্ছেদ করা হয়।
অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, কোতোয়ালি থানা ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীগণ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
![]()









