- - -

চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা সামছ উদ্দিন আহমেদ

চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা সামছ উদ্দিন আহমেদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় প্রচার – প্রচারণা চালিয়ে যাচ্ছেন সামছ উদ্দিন আহমেদ। তিনি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছোট কেজাউরা গ্রামের এক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ও চরমহল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।

সামছ উদ্দিন আহমেদ একজন ব্যবসায়ী ও সমাজ সচেতন নাগরিক। সামাজিক অঙ্গনে সততা ও সাহসিকতার সঙ্গে সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন তিনি। এলাকার উন্নয়ন ও অগ্রগতি নিয়ে তাঁর রয়েছে গুরুত্বপূর্ণ ভুমিকা।

একজন স্বক্রিয় রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সালিশ ব্যাক্তিত্ব হিসাবে এলাকার তার ব্যাপক পরিচিতি রয়েছে। সাধারণ মানুষের সকল ভালো কাজ ও সমস্যা সমাধানে সর্বাগ্রে তিনি এগিয়ে আসেন।

চরমহল্লা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের একাধিক ভোটাররা জানান, ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সমাজসেবক, শিক্ষানুরাগী ও সালিশ ব্যক্তিত্ব সামছ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রার্থী হলে ইউনিয়নবাসীর জন্য ভালো হবে।
তাঁর নেতৃত্বে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ এর কার্যক্রম প্রতিষ্ঠিত হবে বলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের লোকজন আশাবাদী।

তিনি নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষা,স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে গতি আসবে বলে জানিয়েছেন ভোটাররা। যুব সমাজের কর্মসংস্থান ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত হবে এবং কৃষক, শ্রমিক ও প্রবাসী পরিবারের স্বার্থ সুরক্ষিত থাকবে। চরমহল্লা ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও সুশাসনের প্রত্যাশা নিয়ে জনগণের পক্ষ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে তাঁকে আহ্বানও জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

সামছ উদ্দিন আহমেদ নির্বাচনের ব্যাপারে বলেন, ইউনিয়নের সাধারণ লোকজন তাঁকে নির্বাচন করতে বলেছেন। তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা পেলে ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে তিনি আগ্রহী।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa