চন্দনাইশ দক্ষিণ হাসিমপুর বিজয়ারাম বিহার প্রাঙ্গণে প্রয়াত রেবতপ্রিয় মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন হয
চন্দনাইশ উপজেলাধীন ঐতিহ্যঋদ্ধ পূর্ব সাতবাড়িয়া বেপারীপাড়া গ্রামের জম্মজাত প্রয়াত পিতা দ্বিজেন্দ্রলাল চৌধুরী ও মাতা প্রয়াতা ঊষা রানী চৌধুরী তৃতীয় সন্তান সাংঘিক ব্যক্তিত্ব, চন্দনাইশ ভিক্ষু পরিষদের প্রাক্তন প্রতিষ্ঠাতা
সভাপতি , বর্তমান প্রধান উপদেষ্টা, বর্ষীয়ান সংঘ পুরুষ আবাল্য ব্রহ্মচারি, চন্দনাইশ দক্ষিণ হাসিমপুর বিজয়ারাম বিহারের মহাধ্যক্ষ।জ্ঞানতাপস উপ-সংঘরাজ প্রয়াত ধর্মরক্ষিত মহাস্থবিরের প্রাণপ্রিয় শিষ্য ভদন্ত রেবতপ্রিয় মহাস্থবির মহোদয় গত ৪ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, সকাল ৯.৪৫টায় মহাপ্রয়াণ করেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছে ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ি ছিলেন। গত ০৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ,রোজ সোমবার দক্ষিণ হাসিমপুর বিজয়ারাম বিহার প্রাঙ্গনে দিনব্যাপি যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় প্রয়াত বেবতপ্রিয় মহাস্থবিরের জাতীয় অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করেন আর্যমিত্র মহাস্থবির, এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ভদন্ত ধর্মদর্শী মহাস্থবির,উদ্বোধক ছিলেন শাকপুরা তপবন বিহারের অধ্যক্ষ বসুমিত্র মহাস্থবির, প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. জিনবোধি মহাস্থবির, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব সদ্ধর্মকোবিদ এস লোকজিৎ মহাস্থবির, বিশেষ্য অতিথি ছিলেন অধ্যাপক ভদন্ত জ্ঞানরত্ন মহাস্থবির,
ভদন্ত সুমঙ্গল মহাস্থবির, ভদন্ত শীলরক্ষিত মহাস্থবির, ভদন্ত অতুলানন্দ মহাস্থবির, ভদন্ত শীলানন্দ মহাস্থবির, ভদন্ত প্রজ্ঞানন্দ মহাস্থবির, ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির, ভদন্ত জিনরতন মহাস্থবির, ভদন্ত প্রজ্ঞাবোধি মহাস্থবির, ভদন্ত দীপংকর মহাস্থবির, ভদন্ত সত্যপ্রিয় মহাস্থবির, বোধিমিত্র স্থবির,জে.বি.এস আনন্দবোধি স্থবিরসহ শতাধিক মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভদন্ত প্রজ্ঞানন্দ মহাস্থবির ও ভদন্ত তিষ্যমিত্র ভিক্ষু।প্রয়াত ভান্তের জীবনালক্ষ্য তুলে ধরে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রাণ প্রিয় শিষ্য ড. সুমনপ্রিয় মহাস্থবির, কৃতজ্ঞতা জ্ঞাপন করেন দক্ষিণ হাসিমপুর বিজয়ারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানরক্ষিত মহাস্থবির,
স্বাগত বক্তব্য রাখেন সঞ্চায়ন বড়ুয়া ,মুখ্য আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. অর্থদর্শী বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষক কুন্তল বড়ুয়া। জাতীয় অন্তোষ্টিক্রিয়া শেষে শ্মশানে সুন্দর সুচারুভাবে দাহকার্য সুসম্পন্ন হয়।