চন্দনাইশ উত্তর হাসিমপুর বন বিহারের ধর্মপ্রাণ উপাসিকা প্রয়াতা হীরা রাণী বড়ুয়া'র সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ সংঘদান সম্পন্ন
চন্দনাইশ উপজেলাধীন উত্তর হাসিমপুর গ্রামের জম্মজাত কৃতি সাংঘিক ব্যক্তিত্ব,সাধকপ্রবর প্রয়াত বুদ্ধানন্দ মহাথেরো (গণেশ ভান্তে) 'র স্নেহধন্য ভ্রাতুষ্পুত্র ও উত্তর হাসিমপুর বন বিহারের ধর্মপ্রাণ উপাসক স্বর্গীয় সন্তোষ কুমার বড়ুয়া'র সহধর্মিণী শ্রীমতী হীরা রাণী বড়ুয়া'র পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্যদানে সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সুচিয়া সুখানন্দ
বিহারের অধ্যক্ষ ভদন্ত অতুলানন্দ মহাস্থবির, প্রধান জ্ঞাতী ছিলেন ঢেমশা শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলানন্দ মহাস্থবির, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন তালসাড়া আনন্দারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনরতন মহাস্থবির, বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির, সংঘদান অনুষ্ঠান উদ্বোধন করেন উত্তর হাসিমপুর বন বিহারের নবরুপকার অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞানন্দ মহাস্থবির, বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন শাকপুরা লাল চাঁন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলপাল স্থবির, ভদন্ত বোধিমিত্র মহাস্থবির, ভদন্ত শরনানন্দ স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি স্থবির,ভদন্ত লোকরত্ন স্থবির, ভদন্ত শীলপ্রিয় স্থবির, ভদন্ত তিশংকর স্থবির, সাতবাড়িয়া বেপারীপাড়া রত্নাংকুর বিহারের উপাধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাজ্যোতি স্থবির, সাতবাড়িয়া শান্তি বিহারের অধ্যক্ষ ভদন্ত তিষ্যমিত্র স্থবির, আনন্দজ্যোতি ভিক্ষুসহ আরো অনেক মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত থেকে সংঘদান অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করেছেন। স্মৃতি স্মরণ করে পুণ্য দান করেন বিশিষ্ট দানিশীল ব্যক্তিত্ব বাবু রূপম বড়ুয়া, ব্যাংকার স্বপন বড়ুয়া। সংঘদান অনুষ্ঠানে সকল জ্ঞাতিস্বজন ও আত্মীয় পরিজন প্রয়াতা হীরা রাণী বড়ুয়া'র পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্যদান করে। মধ্যাহ্ন ভোজন গ্রহণ করেন।
👉👉👉 এখন সদ্ধর্মদেশনা করছেন
মহাস্থবির মহোদয়,
চন্দনাইশ।
— তারিখঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ইং বৃহস্পতিবার।
❁ আয়ােজনেঃ- পরিবারবর্গ, অসিম বড়ুযা,জনি বড়ুয়া,রনি বড়ুয়া।
চন্দনাইশ উত্তর হাসিমপুর, চট্টগ্রাম
স্থানঃ - চন্দনাইশ উপজেলাধীন উত্তর হাসিমপুর ,গ্রামের, নিজ বাড়িতে, চট্টগ্রাম।
চন্দনাইশ,চট্টগ্রাম।
আনন্দ বাংলা টিভি এবং পেইজ
দৈনিক আনন্দবার্তা পত্রিকা এবং পেইজ