- - -

চতুর্থবার পুত্র সন্তানের বাবা হলেন নবিনবাগের খালিদ হাসান মিয়া

Print News

চতুর্থবার পুত্র সন্তানের বাবা হলেন নবিনবাগের খালিদ হাসান মিয়া

 

শনিবার দুপুরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে, সিজারিয়ানের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন খালিদ হাসান মিয়ার স্ত্রী খাদিজা হাসান । তার কোলজুড়ে আসে চতুর্থ পুত্র সন্তান। বর্তমানে সুস্থ রয়েছেন মা ও ছেলে। এ নিয়ে চতুর্থবারের মতো পুত্র সন্তানের বাবা হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ও কালবেলার জেলা প্রতিনিধি জুবায়ের হোসেন।

সেই সাথে আরো শুভেচ্ছা জানিয়েছে ডা: জীবিতেস বিশ্বাস, তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ ও সাবেক ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আল – আমিন ইসলাম এবং প্রেসক্লাব গোপালগঞ্জের দপ্তর সম্পাদক পলাশ শিকদার, ও প্রেসক্লাব গোপালগঞ্জের সদস্য মোঃ শিহাব উদ্দিনসহ অন্য সহকর্মী ও শুভাকাঙ্খীরা।খালিদ হাসান মিয়ার স্ত্রী খাদিজা হাসান ও সদ্য ভূমিষ্ট পুত্র সন্তানের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।জানা যায় খালিদ হাসান মিয়ার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার ১২ নম্বর ওয়ার্ডের নবীনবাগ,জানা যায় খাদিজা হাসান এর বড় ভাই সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন, সকলের কাছে চতুর্থ ভাগ্নে এবং একমাত্র বোনের জন্য দোয়া চেয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa