- - -

চট্টগ্রাম -৪ আসনের স্বতন্ত্র প্রার্থী লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এর উত্তর কাট্রলীতে গণসংযোগ

Print News

চট্টগ্রাম -৪ আসনের স্বতন্ত্র প্রার্থী
লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এর উত্তর কাট্রলীতে গণসংযোগ

 

 

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড এবং আংশিক আকবরশাহ্ ও পাহাড়তলী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এর ঈগল মার্কার সমর্থনে উত্তর কাট্টলী ঈষাণ মহাজন সড়ক, আব্দুল লতিফ মুন্সি বাড়ির উঠান সমাবেশ ১ জানুয়ারী সোমবার অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান উত্তর কাট্টলী এলাকায় গণসংযোগ করেন।

 

IMG 20240101 WA0066 300x200

ঈগল মার্কার স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, বেকারত্ব নিরসনে স্থানীয় তরুণ-তরুণীদের শিক্ষা ও যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে চাকুরির ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের অন্যতম প্রধান কাজ। তিনি আরো বলেন, আমাদের এলাকায় অপরাধ অথবা সন্ত্রাসী ও অপরাধীর কোন স্থান হবে না। আর, এটা করতে হলে ছেলেমেয়েদের সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, শুধু পড়াশোনা না, আদব লেহাজ সহ সুশিক্ষিত হতে হবে। সুশিক্ষিত মানুষেরা কখনও অপরাধে জড়ায় না, সন্ত্রাসী-অপরাধীর সাথেও থাকে না।
সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন আলমগীর চৌধুরী, সুকুমার দাশ, সেকান্দর চৌধুরী, দেলোয়ার হোসেন লিটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa