
মোহাম্মদ এনামুল হক
আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -২ (ফটিকছড়ি) আসনে ১ লাখ ৬৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক ছাত্রলীগ নেতা ও তরমুজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব পেয়েছেন ৩৬ হাজার ৫৬৬ ভোট। এ আসন থেকে একতারা প্রতীকের আলোচিত প্রার্থী সাইফুদ্দিন মাইজভারি, ফুলের মালার নজিবুল বশর মাইজভান্ডারিসহ বাকি ৬ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।এরমধ্যে সাইফুদ্দিন পেয়েছেন ৩১৫১ ভোট ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি পেয়েছেন ৩৩১ ভোট।যদিও নৌকা ছাড়া মাঠে সুবিধা করতে না পারা নজিবুল বশর ভোট গ্রহণের মাত্র তিন দিন আগে সংবাদ সম্মেলন করে নির্বাচনে আর প্রচারণা না করার ঘোষণা দিয়েছিলেন।