চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে অবস্থিত ট্রিটমেন্ট হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা দরিদ্র এক রোগীর পরিবারের আবেদন
চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে অবস্থিত ট্রিটমেন্ট হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা দরিদ্র এক রোগীর পরিবারের সাহায্য-সহযোগীতা পাওয়ার মানবিক আবেদন।
বলাবাহুল্য, অঢেল টাকা দিয়ে কে, কি করবেন? দু'চোখ বন্ধ হলে সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরে।
সুতরাং, যে বা যারা অঢেল টাকার মালিক এবং মানবিক মনের অধিকারী তাদের প্রতি অনুরোধ-একবার উপরোল্লিখিত কথা ভাবনায় রেখে মানবিক মন প্রদর্শন করুন, থাকা অঢেল টাকার মধ্যে যৎকিঞ্চিৎ হলে ও বিলিয়ে দিন মানব সেবায়।
যে বা যাদের সেই মানবিক মন আছে তারা বিভিন্ন মেডিকেল-হাসপাতালে গিয়ে নিজের চোখে অবস্থা দেখে সহযোগীতায়র হস্ত প্রসারিত করুন আল্লাহ কে খুশি করে পরকালের সম্পদ বানানোর জন্য।
রোগ- আল্লাহ প্রদত্ত। এবং তা সবার জন্য সমান হলে ও যাদের কাছে অগাধ টাকা আছে তাদের গায়ে না লাগলে ও যাদের কাছে টাকা নেই তাদের করুন অবস্থা দেখতে টাকা নিয়ে চলে যান বিভিন্ন মেডিকেল- হাসপাতালে।
মেডিকেল কলেজ হাসপাতাল যদি বা সরকারি। তথাপি, সেখানে ও টাকা ছাড়া হয়না বেঁচে থাকার আকুতির সমাধান। আর প্রাইভেট হাসপাতাল এবং ক্লিনিক সহ অন্যান্য স্বাস্থ্য সেবা মূলক নামধারী প্রতিষ্ঠানে যাদের কাছে টাকা আছে তাদের কোনো চিন্তা হচ্ছে না।
তবে, হায়াত যদি আল্লাহ রাব্বুল আল আমীন শেষ করে দেন তখন আর অঢেল টাকা দিয়ে ও কোনো কাজ হয় না।
কিন্তু, যাদের কাছে টাকা নেই তাদের কথা বলাবাহুল্য। এবং তাদের জন্য যে কোনো মানবিক মনের অধিকারীদের মন কাঁদবে- অবশ্যই কাঁদবে যে তা বিশ্বাসে ও থাকা ব্যাঞ্চনীয়।
পূর্ব অভিজ্ঞতা যদি ও বা রয়েছে কিছুটা, তবে- গতকাল চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার প্রবর্তক স্কুল এন্ড কলেজ এর বিপরীতে অবস্থিত বিএনপি নেতা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র- প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এর মালিকানাধীন 'ট্রিটমেন্ট হাসপাতাল' এ নিয়ে যাওয়া এ প্রতিবেদক এর নিকটাত্মীয় মুমুর্ষ্য এক রোগীকে দেখতে গিয়ে যথেষ্ট অভিজ্ঞতা হলো উপরোল্লিখিত বিষয়াবলী সম্পর্কে। দেখা গেলো অনেক রোগী-ই ভর্তি আছেন সেখানে। তাদের মধ্যে যারা অঢেল টাকার মালিক তাদের স্বর্গে বাস করার হাল! আর যাদের টাকা নেই তাদের অবস্থা বেসামাল!!
এই প্রতিবেদক এর নিকটাত্মীয় ওই রোগীর পরিবার নেহায়েত- ই গরিব।
তথাপি, জীবন বাঁচানোর চেষ্টায় দৌড়ঝাঁপ এবং কাকুতি মিনতির কমতি দেখা যাচ্ছে না তাদের। সহযোগিতা করার মানুষের বড়- ই অভাব। রক্ত হীন শরীরে রক্ত পুষ করা, ডাক্তার ও হাসপাতাল খরচ এবং ঔষধ কেনা সহ দৈনিক ৩০ হাজার টাকার বিষয়টি সংশ্লিষ্টদের কাছ থেকে জানার পর চোখে অন্ধকার দেখার সামিল তাদের।
তথাপি, রোগীকে বাঁচাতে পরিবারের শেষ সম্বল জায়গা বিক্রি করে এবং অন্যান্যদের কাছ থেকে হাত পেতে সাহায্য সহযোগিতা নেয়ার আশায় আপাতত: সেখানে রাখতে হয়েছে তাকে। বিস্তারিত শুনে এই প্রতিবেদক নিজের কাছে খুব খারাপ লাগলে ও করার কিছু না থাকায় প্রতিবেদনটি লিখে দৃষ্টি আকর্ষণ করছেন মানবিক মনের অধিকারী ধর্নাঢ্য ব্যাক্তি বিশেষের।
এবং পুর্ন বিশ্বাসে রাখছেন- এমন ও মানবিক মনের অধিকারী রয়েছেন যারা ওই রকম আর্থিক অবস্থার মারপেঁচে থাকা জীবন সংকটাপন্ন রোগীদের প্রতি সাহায্য- সহযোগীতা সহ সহানুভূতির হস্ত প্রসারিত করতে এগিয়ে আসেন এবং আসবেন ও।
প্রয়োজন মাফিক সার্বিক বিষয়ে রোগীর সাথে হাসপাতালে থাকা তার খালাতো ভাই আবদুর রহিম (বাদশা) মোবাইল নাম্বার 01890-918886 এ যোগাযোগ করা যেতে পারে বলে রোগীর পরিবারের সবাই জানান দিয়েছেন।