শতাব্দীকালের প্রাচীন ঐতিহ্যবাহী পুন্যস্থান চট্টগ্রাম বৌদ্ধ বিহার সাংঘিক এর অনুষ্ঠিত হল। ধর্ম প্রাণ উপাসক-উপাসিকাদেন উপোসথিক অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠান
এতে সভাপতিত্ব করেন
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব, একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড.জিনবোধি মহাস্থবির।প্রধান অতিথি ছিলেন জ্যেষ্ঠপুরা কেন্দ্রীয় সার্বজনীন শাক্যমুনি
বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনানন্দ মহাস্থবির,
প্রধান সদ্ধর্মদেশক ছিলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মায়ানী তথাগত বিদর্শন আরাম ও ত্রিপিটক গবেষণা কেন্দ্র
শিক্ষাবিদ ভদন্ত শাসনবংশ মহাস্থবির।
বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহার সাংঘিক এর আবাসিক প্রধান ভদন্ত প্রিয়রত্ন মহাস্থবির, ভূজপুর হরিনা অমৃতধাম বিহারে অধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ মহাস্থবির, আধাঁর মানিক সুরুৎসিং তালুকদার বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতিশ্রী স্থবির, উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহার সাংঘিক এর আবাসিক প্রিয়বোধি স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে বি এস আনন্দবোধি স্থবির, ভদন্ত প্রজ্ঞাপাল মহাস্থবির, আর্যমিত্র মহাস্থবির, আরো মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করেন প্রজ্ঞা নিধি শ্রামণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড. সুমনপ্রিয় মহাস্থবির।
চট্টগ্রাম বৌদ্ধ বিহার সাংঘিকে ধর্ম প্রাণ উপাসক উপাসিকাদের উপোসথিক সংঘদান সম্পন্ন
স্থান: চট্টগ্রাম বৌদ্ধ বিহার সাংঘিক নন্দনকানন, কোতোয়ালি, চট্টগ্রাম।