
রাঙ্গুনিয়া উপজেলাধীন পশ্চিম দৈয়দ বাড়ি গ্রামের প্রয়াত নির্মল কান্তি বড়ুয়া’র পুত্র ও ত্রিপিটক রিসার্চ সোসাইটি এবং বুড্ডিস্ট ইয়ুথ ফ্রেন্ডশীপ গ্রুপ’র সদস্য লিপটন বড়ুয়া’র ব্রক্ষতুল্য পিতা সুব্রত বড়ুয়া’র গত কাল রাত্রে ১১.৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছে ৭৫ বছর। তিনি এক পুত্র এক কন্যা সন্তানের জনক ছিলেন। আজ তার
অনিত্য সভা প্রথম শতাব্দীকালের প্রাচীনতম ঐতিহ্যঋদ্ধ পূন্যস্থান চট্টগ্রাম বৌদ্ধ বিহার সাংঘিকে অনুষ্ঠিত হয় এবং চট্টগ্রাম মহানগরে অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চান্দগাঁও মহাশ্মশানে দ্বিতীয় অনিত্য সভা শেষে শেষকৃত্য অনুষ্ঠান সম্পূর্ণ করা হবে। তার শুভাকাঙ্ক্ষী আত্মীয় পরিজন ও জ্ঞাতী স্বজন শেষ
দর্শন করে পূণ্যদান দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে পুত্র লিপটন বড়ুয়া আহ্বান জানা।
১ম অনিত্য সভায় চট্টগ্রাম বৌদ্ধ বিহারে উপস্থিত ছিলেন ভদন্ত প্রজ্ঞাপাল মহাথের, ড.,সুমনপ্রিয় মহাথের, প্রিয়বোধি স্থবির, জয়জ্যোতি স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি স্থবির, নন্দবোধি ভিক্ষুসহ জ্ঞাতি স্বজন।
![]()









