চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের বিপ্লব সংহতি দিবস আলোচনা সভায় ডাঃ শাহাদাত হোসেন
শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর তারেক রহমান
ছয়টি হাসপাতাল করার ঘোষণা দেওয়ায় অভিনন্দন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি ডাঃ শাহাদাত হোসেন তার বক্তব্য বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর মধ্য দিয়ে দেশের স্বাধীনতা সর্বপ্রথম রক্ষা করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সাধারণ সিপাহী জনতা একজন তৎকালীন মেজরকে স্বাধীনতার ঘোষক হিসেবে বন্দীদশা থেকে উদ্ধার করে। দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে রাষ্ট্রক্ষমতার প্রতিষ্ঠিত করেছিলেন। এর আগে কয়েকদিন রাষ্ট্র প্রতিনিধিত্বহীন ছিলো। সেই শূন্যতা পূরণ করেছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ৭ নভেম্বরের ইতিহাস থাকবে। ইতিহাসের পাতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আজ বাংলাদেশের উন্নয়নের মধ্য দিয়ে দেশ যখন এগিয়ে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বে সারা বিশ্বের কাছে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে সুনামের সহিত। তখনই দেশে পরাজিতরা বিভিন্ন চক্রান্তে লিপ্ত হয়ে গেছে। চক্রান্তকারীদের প্রতিরোধ করার জন্য অতীতের ন্যায় শ্রমিক জনতাকে এগিয়ে আসতে হবে। এ এম নাজিমুদ্দীনের সভাপতিত্বে ও কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডাক্তার শাহাদাত হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সভাপতি ইদ্রিস মিয়া, বিভাগীয় শ্রমিকদের সহ-সভাপতি শফিকুর রহমান চেয়ারম্যান, মোহাম্মদ জামাল উদ্দিন, শাহনেওয়াজ চৌধুরী, নাসিরাবাদ শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি আজিজ উদ্দিন মিন্টু, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, সহ সম্পাদক আবু জাফর, ইব্রাহীম ফরাজি, সংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডাক্তার মহসিন খান তরুণ, নাসিরাবাদ শিল্পাঞ্চল শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ চান মিয়া। এ সময় বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কাজী আফসার, চট্টগ্রাম বন্দর ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সেলিম, বন্দরের মোহাম্মদ সিরাজুল ইসলাম, আব্দুল মান্নান, অপু সিংহ, মুজিবুর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সভাপতি মোঃ মামুন রশিদ, সাধারণ সম্পাদক সবুর খান, চট্টগ্রাম ওয়াসা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মিয়া, কোস্টার হেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম, সিডিএ শ্রমিক দলের সাধারণ সম্পাদক, মোঃ মফিজ উদ্দিন, সভাপতি রিক্সা শ্রমিক দলের মাহমুদ কামাল উদ্দিন, চান্দগাঁও থানা শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুর হান্নান রুবেল, পাহাড়তলী থানা শ্রমিক দলের সাবেক সভাপতি জাকের হোসেন মিন্টু, সদরঘাট থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, হালিশহর থানা সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রফিক, প্রমুখ। প্রধান অতিথি আরো বলেন, বিএনপির সার্বক্ষণিক দেশের দুঃসময়ে জনগণের পাশে দাঁড়িয়েছে। অতীতে জিয়াউ রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান প্রমাণ করছে। ৭ নভেম্বরের স্মৃতিফলক শহীদ জিয়ার একটি বিপ্লবের স্মৃতি চট্টগ্রামের বিপ্লব উদ্যান এটি অচিরেই তারেক রহমানের হাতে উন্মোচিত হবে। সিপাহী জনতার স্মৃতি শুধু ক্যান্টনমেন্ট নয়, ষোলশহর ২নং গেইট বিপ্লব উদ্যান আমাদের চট্টগ্রামের জন্য একটি গর্বের স্মৃতিস্তম্ভ। ইতিমধ্যে তারেক রহমান শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল করার যে ঘোষণা দিয়েছে সেজন্য চট্টগ্রামের শ্রমিক জনতার সমাবেশ থেকে অভিনন্দন জানান। প্রধান বক্তা নাজিমুর রহমান তার বক্তব্য বলেন, ৭ নভেম্বরে ইতিহাস শহীদ জিয়ার রহমানেরকে নিয়ে রচিত। এর পরবর্তী দীর্ঘ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের নেতৃত্ব দিয়ে দেশের মানুষের হৃদয়ের স্থান করে নিয়েছেন। তার প্রমাণ দলের দুঃসময়ে তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর পরে কোটি জনতা তাকে সম্মান দিয়েছেন। আজকের ২৪ এর পরাজিত ৭১-এর পরাজিতরা বিভিন্ন চক্রান্ত করেও টিকতে পারবেনা। একটিমাত্র কারণ শহীদ জিয়াকে অনুসরণ করে বেগম খালেদা জিয়ার দৃষ্টি থেকে তারেক রহমানের প্রতি মানুষের আস্তা ও ভালোবাসা শ্রদ্ধা রয়েছে। দল মত নির্বিশেষে সকল মানুষের ভালোবাসা যে অর্জন করেছেন তারেক রহমান বিশ্বের দরবারে সুনামের অধিকারী হয়েছেন। ইতিমধ্যে বাংলাদেশ সাথে বহি-বিশ্বের গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপিত হচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে শ্রমিক জনতাকে সজন্ত কারীদের বিরুদ্ধে অতীতের ন্যায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সভাপতির সমাপনী বক্তব্যে চট্টগ্রাম সী-ম্যান এসোসিয়েশনের সভাপতি শফিকুরের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।