চট্টগ্রাম বাতিঘরে সরিৎ প্রকাশন হতে প্রকাশিত গ্রন্হের প্রকাশনা অনুষ্ঠান
চট্টগ্রাম প্রেসক্লাবের বই এর আলোর ভূবন বাতিঘরে অনুষ্ঠানে বক্তারা বলেন, নূতন প্রজন্মের হাত ধরে গড়াবে ইতিহাস ও ঐতিহ্য। সরিৎ প্রকাশন এর স্বত্তাধিকারী সরিৎ চৌধুরী অন্ধকারে আলো ছড়িয়ে সমাজের কল্যাণ চিন্তায় কাজ করে আসছেন দীর্ঘদিন।
"রুচির ভিন্নতা তার প্রধান আকর্ষণ " এ স্লোগান ধারণ করে প্রকাশনা শিল্পের পথিকৃৎ প্রতিষ্ঠান হয়ে ওঠার স্বপ্ন নিয়ে এগিয়েছে স্বমহিমায়। গত এক বছরের অনন্য সৃস্টিশীল কাজ হলো-- আরজ আলী স্মারক বক্তৃতা - ড. আহম্মদ শরীফ বইটি পটিয়া বই মেলাতে প্রকাশিত হয়। গত বছর অক্টোবর - ২০২৩ এ প্রকাশিত হয় বাসবী বড়ুয়া স্মারক গ্রন্থ। আজ প্রকাশিত হলো-কলামিস্ট ও প্রাবন্ধিক অধ্যক্ষ ছন্দা চক্রবর্তীর - "রাসোরস ও রহস্য " সনাতন ধর্মাবলম্বী মানুষদের জন্য গুরুত্বপূর্ণ এ গ্রন্থটি।
শিক্ষাবিদ প্রাবন্ধিক অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী’র
রাসোরস ও রহস্য গ্রন্থের প্রকাশনা উৎসব
সরিৎ প্রকাশন’র উদ্যোগে বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও সমাজসেবী অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী রচিত রাসোরস ও রহস্য গ্রন্থের প্রকাশনা উৎসব গত ২১ শে অক্টোবর চট্টগ্রাম বাতিঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রাবন্ধিক গৌতম কানুনগো’র সভাপতিত্বে এতে আলোচক ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সদসঙ্গের সভাপতি সুধীর বিকাশ দেব, বিশিষ্ট ধর্ম তত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন সরিৎ প্রকাশন’র প্রকাশক সরিৎ চৌধুরী। অনুভূতি ব্যক্ত করেন গ্রন্থের লেখক ও প্রাবন্ধিক অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী। সংস্কৃতিকর্মী অনুপম নাথের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শ্রীবাস চন্দ্র ভট্টাচার্য, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সভাপতি অনুপম বড়ুয়া পারু, প্রবর্তক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেব, লায়ন দিলীপ চক্রবর্তী, আবৃত্তিকার সৌভিক চৌধুরী, কবি আসিফ ইকবাল, এড. তন্দ্রা চক্রবর্তী। উপস্থিত ছিলেন গোপা ভট্টাচার্য, শর্মিষ্টা দাশ, সুরেশ আচার্য্য প্রমুখ।