চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের বৃক্ষরোপণ কর্মসূচী
চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট আজ ৮ আগস্ট সকালে শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটিতে এক বর্ণাঢ্য বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করেছে। ট্রাস্ট চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক মো: ইসকান্দর আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাব এর সভাপতি সালা উদ্দীন মো: রেজা, বিশেষ অতিথি ছিলেন শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটির সদস্য সচিব নওশাদ চৌধুরী।
চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের নির্বাহী পরিচালক সাংবাদিক সিরাজুল করিম মানিকের সঞ্চালনায় এ সময় আরো উপস্থি’ত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক আইউব আলী, ট্রাস্টের পরিচালক প্রফেসর মো: আবুল হাসান, পরিচালক এম.এ.সবুর, প্রকৌশলী মো: নুরুল আলম, প্রবীণ সাংবাদিক মাহবুব উল আলম, সাংবাদিক শতদল বড়ুয়া, মোশাররফ হোসেন ভূঁইয়া প্রমুখ।
প্রধান অতিথি চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দীন মো: রেজা ব্যাপকভাবে বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ গড়ে তোলা ও ফলজ বৃক্ষ রোপনের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার আহবান জানান।