চট্টগ্রাম জেলায় ৪র্থ পর্যায়ের ৮৬টি, ৫ম পর্যায়ের ৮১টি এবং জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে একক গৃহ নির্মাণ ১০০টিসহ ২৬৭টি পরিবারকে ঘরের মালিকানা হস্তান্তর
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিপীড়িত, শোষিত বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করেন স্বাধীন বাংলাদেশ। যুদ্ধ বিধ্বস্ত নবীন দেশে ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে নোয়াখালী সফরে গিয়ে আশ্রয়হীনদের প্রথম পুনর্বাসনের উদ্যোগ নেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ১ম বার সরকার গঠনের পর ১৯৯৭ সালে আশ্রয়হীনদের পুনর্বাসনের জন্য সরকারি অর্থায়নে প্রথম উদ্যোগ হিসেবে গ্রহণ করেন “আশ্রয়ণ প্রকল্প”। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাসস্থান নিশ্চিতের ঘোষনা দেন। সরকারি উদ্যোগে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদানের এ নজির পৃথিবীর বুকে অনন্য।
“মুজিবশতবর্ষে একজন লোকও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত¡াবধানে আশ্রয়ণ প্রকল্প-২ এর মাধ্যমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০২ (দুই) শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় ১ম পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী বিগত ২০২১ সালের ২৩ জানুয়ারি তারিখে সারাদেশে মোট ৬৩,৯৯৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০২ (দুই) শতাংশ জমিসহ ঘর বরাদ্দ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।
পরবর্তীতে ২য় পর্যায়ে বিগত ২০২১ সালের ২০ জুন তারিখ সারাদেশে মোট ৫৩,৩৩০টি, ৩য় পর্যায়ে বিগত ২০২২ সালের ২৬ এপ্রিল তারিখে সারাদেশে মোট ৩২,৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০২ (দুই) শতাংশ জমিসহ ঘর বরাদ্দ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। পরবর্তীতে বিগত ২০২২ সালের ২১ জুলাই তারিখে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে ৩য় পর্যায়ের (২য় ধাপ) ২৬,২২৯টি, ৪র্থ পর্যায়ে গত ২২ মার্চ ২০২৩ তারিখ সারাদেশে ৩৯,৩৬৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০২ (দুই) শতাংশ জমিসহ ঘর বরাদ্দ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।
আগামীকাল ১৪ নভেম্বর ২০২৩ ইংরেজি তারিখে ৪র্থ পর্যায়ে রাঙ্গুনিয়া উপজেলায় ৮৬টি, ৫ম পর্যায়ে ৮১টির মধ্যে চন্দনাইশে ৩৫টি, বাঁশখালীতে ৪৬টি ও চন্দনাইশ উপজেলায় জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে একক গৃহ নির্মাণ ১০০টি পরিবারসহ মোট ২৬৭টি পরিবারকে গৃহ হস্তান্তর কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা হবে।
চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত মোট ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর বরাদ্ধ প্রদানের পরিমান ১ম পর্যায়ে ১৪৪৪টি, ২য় পর্যায়ে ৬৪৯টি, ৩য় পর্যায়ে ১৬২টি, ৪র্থ পর্যায়ে ১১৩৭টি, ৪র্থ পর্যায়ের অবশিষ্ট ৮৬টি, ৫ম পর্যায়ে ৮১টি ও জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে একক গৃহ নির্মাণ ১০০টি পরিবারসহ সর্বমোট ৫৪৫৯টি পরিবার
আগামীকাল ১৪ নভেম্বও ২০২৩ ইংরেজি তারিখে বাঁশখালী, ফটিকছড়ি এবং রাঙ্গুনিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হবে। ইতোপুর্বে চট্টগ্রাম জেলায় ৮টি উপজেলা যথাক্রমে-পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া, লোহাগাড়া, রাউজান, বোয়ালখালী, আনোয়ারা এবং হাটহাজারী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হয়েছে। অর্থাৎ চট্টগ্রাম জেলার সন্ধীপ, সীতাকুন্ড, মীরসরাই এবং চন্দনাইশ উপজেলা ব্যতীত অবশিষ্ট ১১ টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হবে।