নিজস্ব প্রতিবেদক
নগরীতে গোপনে দ্বিতীয় বিয়ে করার সময় আজিজুল ইসলাম নামে এক ডেন্টাল ডাক্তারকে হাতেনাতে ধরেছে প্রথম বউ রহিমা আক্তার (৩১)। সেসময় দ্বিতীয় বিয়েটি ভেঙে দেন তিনি। ঘটনার পর পর স্বামী আজিজুলসহ তার পরিবার পালিয়ে যায়। আজিজুল ইসলাম পেশায় একজন ডেন্টাল ডাক্তার।
(১৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে
জমিয়াতুল ফালাহ জামে মসজিদে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী রহিমা বলেন,
তার স্বামী মো: আজিজুল ইসলাম (৩৩) এর সাথে পারিবারিক ভাবে ২০১০ সালে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়েছিল।
তাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে থাকার পর ছোটখাটো বিষয় নিয়ে পারিবারিক মনমালিন্য হয় তাদের।
মনমালিন্য চরম আকার ধারণ করে। এর জের ধরে গোপনে আরেকটি বিয়ে
করতে চেষ্টা করেন রহিমার স্বামী আজিজুল ইসলাম।গোপনে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদে স্বামী আজিজুলকে হাতেনাতে ধরে ফেলেন রহিমা।
জানাগেছে, বিয়ের আসরে প্রথম স্ত্রীর হাজির হওয়াতে স্বামী মো: আজিজুল ইসলাম এর পরিবারের সদস্যরা রহিমা আক্তার এর উপর ক্ষিপ্ত হয় এবং বিয়ের আসর হতে চলে যেতে জোর করতে থাকে। বিষয়টি নিয়ে মসজিদ প্রাঙ্গনে হট্টগোল শুরু হয়। পরে প্রথম স্ত্রী রহিমা আক্তার জাতীয় জরুরী সেবা ৯৯৯ পুলিশ হেল্প লাইনে কল দেন। ঘটনাস্থলে দ্রুত কোতোয়ালি থানা পুলিশ এসে রহিমা আক্তার কে উদ্ধার করে। ততক্ষণে মো: আজিজুল ইসলাম এবং তার পরিবারের সদস্যরা মসজিদ প্রাঙ্গন ছেড়ে দ্রুত পালিয়ে যায়।
জানতে চাইলে,রহিমা আকতার বলেন,"আমি গত ১৩ বছর ধরে আমার স্বামী আজিজুল ইসলামের সাথে সংসার করে আসছি। তিনি দাঁতের ডাক্তার হওয়ার পরে আমাকে সামাজিক ভাবে বাড়িতে নিয়ে যাবে বলে কথা দিয়েছিল। আমাকে কোন সন্তানও নিতে দেয়নি,আমি হঠাৎ জানতে পারি আমার স্বামী আজ দ্বিতীয় বিয়ে করবে। তাই আমি ঘটনার সত্যতা যাচাই করতে জমিয়াতুল ফালাহ মসজিদে উপস্তিত হয়েছিলাম।আজিজুলের পরিবার আমাকে বাধা দেয়। আমি বাধ্য হয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করি পুলিশ এসে আমাকে উদ্ধার করে বলে জনান রহিমা আকতার।
তিনি আরোও বলেন, আমার স্বামী আজিজুলের সঙ্গে সাংসারিক কিছু মনমালিন্য চলছে। সে আমার পরিবারের কাছে দোকানের জন্য ৫ লক্ষ টাকা দাবি করে আসছিল। আগেও আমার পরিবার তাকে ৫ লক্ষ টাকা দিয়েছিল। আমার পরিবার টাকা দিতে না পারায় ও আমাকে খুব মারধর করে।
তার বিরুদ্ধে আমি ২০১৮ সালে যৌতুক নিরোধ আইনে মামলাও করেছিলাম।
পরিবারিক ভাবেও আমাদের মিমাংসার কথা হচ্ছিল কিন্তু হঠাৎ করে শুনলাম অন্য কাউকে বিয়ে করছে। আমি এখানে এসে দেখি আজিজুল ও তার পরিবারের লোকজন নিয়ে এখানে উপস্তিত।
এদিকে রহিমা আক্তার তার জীবনের নিরাপত্তা চেয়ে কোতোয়ালি থানায় সাধারণ (ডিজি নং ১৬০০) ডায়েরি করেছেন।