
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় কেডিএস গ্রুপের মালিকানাধীন একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ১৫ আগস্ট ভোর সাড়ে ৬টায় এ ঘটনা
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন জানান , বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। কালুঘাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের একঘণ্টা চেষ্টার পর সকাল ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানায় থাকা অনেক পোশাক পুড়ে গেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।