- - -

চট্টগ্রামে দক্ষিণ মধ্যম হালিশহরে ঐকতান পরিবার’র রবীন্দ্র জয়ন্তী স্মরণানুষ্ঠান

Print News

চট্টগ্রামে দক্ষিণ মধ্যম হালিশহরে ঐকতান পরিবার’র
রবীন্দ্র জয়ন্তী স্মরণানুষ্ঠান

 

চট্টগ্রাম নগরীর বন্দর থানার ৩৮নং ওয়ার্ডের দক্ষিণ মধ্যম হালিশহর ১নং সাইট হিন্দুপাড়াস্থ সৃজনশীল সংগঠন ঐকতান পরিবার’র উদ্যোগে ১৬৪তম রবীন্দ্র জয়ন্তী স্মরণানুষ্ঠান গত ৩০ মে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ও শিল্পকর্ম নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, সমবেত সঙ্গীত, একক ও দ্বৈত আবৃত্তি, নৃত্যানুষ্ঠান, রবীন্দ্র সংগীত সন্ধ্যা, বিশেষ পরিবেশনা ‘সুর আলোকে রবীন্দ্রনাথ’ ও ‘রবি ও বাউল’, পুরস্কার বিতরণ, বিশেষ নাটিকা ‘অপরিচিতা’। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হিরালাল বণিক।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বরেণ্য সঙ্গীতগুরু ও সুরকার সুব্রত দাশ অনুজ, সংগীত শিল্পী কেশব জিপসী, সমাজহিতৈষী আশীষ মুহুরী, সংগীত শিল্পী লোপা দাশ, বীর মুক্তিযোদ্ধা সুধীর সরকার, সমাজহিতৈষী অশোক কুমার চৌধুরী । অনুষ্ঠানে বিভিন্ন সংগীত পর্বে অংশ নেন ঐকতান পরিবারের সদস্যরা। এছাড়াও অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষণীয় উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa