
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে অসহযোগ আন্দোলনের গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এম এ আজিজ নামে এক বিএনপি নেতাকে আটক করে বন্দর থানা পুলিশ।
শুক্রবার (২২ডিসেম্বর) জুমার নামাজের পর বন্দরস্থ কলসি দিঘি সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে দাকে পুলিশ আটক করে।
আটক এম এ আজিজ চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।ওই সময় যুবদল নেতা আরিফুর রহমান আরিফকেও আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরে দায়িত্বে থাকা ইদ্রিস আলী।