চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার মৃত্যু
নগরের ষোলশহর ২নং গেইট পুনর্বাসন এলাকা মহল্লা কমিটির সর্দার, ৪২ নং নাসিরাবাদ চশমা হিল এ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ আরশাদ সর্দার গতকাল ৩ সেপ্টেম্বর মসজিদে মাগরিবের নামাজ আদায়কালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।
“ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম -১০ আসনের সাংসদ আলহাজ্ব মো মহিউদ্দিন বাচ্চু। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।