চট্টগ্রামের সকল জোনের উদ্যোগে শাহজাদী সৈয়দা
জেবুন নাহার বেগমের স্মরণে মিলাদ মাহফিল
গত ২৯ নভেম্বর বিকালে ৪ ঘটিকায় গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফে চট্টগ্রাম মহানগর সকল জোন যথাক্রমে ক খ গ ঘ ঙ জোনের সাংগঠনিক সমন্বয়কারীদের ব্যবস্থাপনায় বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)’র সহধর্মিণী অগণিত আশেক ভক্তের মহিয়সী আম্মাজান হযরত মনোয়ারা বেগম ও জ্যেষ্ঠ কন্যা শাহজাদী সৈয়দা জেবুন নাহার বেগমের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ মাহফিলে প্রধান মেহমান ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য মো. আলী, মীর শফিউল আলম নিযাম, ডা. সাইফুদ্দিন মাহমুদ, এম মাকসুদুর রহমান হাসনু, অ্যাডভোকেট রেজোয়ান নুর সিদ্দিকী, আলহাজ্ব নুরুল করিম নুরু, আশরাফ উদ্দিন সিদ্দিকী, নাছির উদ্দিন, চট্টগ্রাম মহানগর সকল জোনের সাংগঠনিক সমন্বয়কারী বৃন্দ ও শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অসংখ্য আশেক ভক্তগণ মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা হারুন উর রশীদ।
মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা জোবায়ের সিদ্দিক। পেশ ইমাম হামজার বাগ কেন্দ্রীয় জামে মসজিদ।