- - -

চট্টগ্রামের বিভিন্ন নার্সারির কর্মচারীদের মাঝে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের ঈদ উপহার বিতরণ

Print News

চট্টগ্রামের বিভিন্ন নার্সারির কর্মচারীদের মাঝে
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের ঈদ উপহার বিতরণ

 

চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে চট্টগ্রাম শহরের বিভিন্ন নার্সারিতে কর্মরত মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ১৮ মার্চ, বুধবার, দুপুর এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।

এ সময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি স ম জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, সদস্য (মিডিয়া এন্ড কমিউনিকেশন) নজিব চৌধুরী, সদস্য মুজিবুর রহমান।
সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম শহরের ১০টি নার্সারির ৫০ জন কর্মচারী-শ্রমিকদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ঈদ-বিভিন্ন উৎসব-পার্বণের আনন্দ মুহূর্তে নার্সারির কর্মচারীরা অবহেলিত থাকেন। যেকোনে আনন্দ উৎসবের সময় অন্যান্য শ্রমজীবীরা আনন্দ-উৎসবের ভাগীদার হয়, তেমনি এ শ্রেণির কর্মচারী-শ্রমিকরা উঠে আসে না। গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স নার্সারিতে কর্মরত কর্মচারী শ্রমিকদের গুরুত্ব দিয়ে তাদেরকে ঈদ আনন্দ বাড়িয়ে দিতে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

সংগঠনের নেতৃবৃন্দ আরো বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা যেমন দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখছেন, তেমনি নার্সারিতে কর্মরত কর্মচারী-শ্রমিকরাও ভূমিকা রাখছেন। তাদেরকে অবহেলা করার সুযোগ নেই।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa