চট্টগ্রামের পটিয়ায় শিক্ষা স্মৃতি মেধা পরীক্ষায় অংশ নিলো দুই শতাধিক শিক্ষার্থী
চট্টগ্রামের পটিয়ায় হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ আয়োজিত শিক্ষা স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে । অদ্য ১১ সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় । এতে পটিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক , প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে । শিক্ষা স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা ২০২৬ এর আহ্বায়ক পার্থ বিশ্বাস বলেন , আমরা অর্ধ বার্ষিক ও বার্ষিক পরীক্ষার সিলেবাস এর সাথে সঙ্গতি রেখে প্রশ্নপত্র প্রণয়ন করেছি যাতে শিক্ষার্থীরা সাচ্ছন্দ্যবোধ করে । সংগঠনের সভাপতি প্রকৌশলী কনক চৌধুরী বাবু বলেন , হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ ৬২ বছরের প্রাচীন , ঐতিহ্যবাহী, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন । দীর্ঘ ২১ বছরের ও বেশি সময় ধরে এই সংগঠন বৃত্তি পরীক্ষার আয়োজন করা আসছে । সংগঠনের বর্ষিয়ান উপদেষ্টা শিক্ষানুরাগী দীপক কান্তি সরকার বলেন , এখান থেকে যাতে আগামী প্রজন্ম দেশের যোগ্য প্রতিযোগিতামূলক কর্মকান্ডে নিজেকে গড়ে তুলতে পারে সেই লক্ষ্য নিয়েই এই বৃত্তি পরীক্ষার আয়োজন । আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো । বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ সেলিম , শিক্ষক রাজীব বিশ্বাস , অায়কর অফিসার সৃজন দাশগুপ্ত , ব্যাংকার রাজু দাশগুপ্ত ,সুপ্লব চৌধুরী সুভাষ , নয়ন সেন, দীপংকর দে ,চন্দন দাশ, সুমিত চৌধুরী , সৌরভ চৌধুরী , প্রান্ত রুদ্র, সৈকত পাল প্রমূখ।