- - -

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারের নির্দেশনা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

Print News

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারের নির্দেশনা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিরসনকল্পে গঠিত ১৯ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটির এক জরুরি সভায় সভাপতিত্ব করেন তিনি।
সভায় চলমান বর্ষা মৌসুমে নগরবাসীর দুর্ভোগ কমাতে খাল, নালা ও পানি নিষ্কাশন ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সংস্থার চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় জলাবদ্ধতা নিরসনসংক্রান্ত চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানো, খাল ও নালা নিয়মিত পরিষ্কার রাখা, প্রতিবন্ধকতা দ্রুত অপসারণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানে গুরুত্ব দেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত হয়, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করবে এবং চলমান প্রকল্পসমূহের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার মাধ্যমে দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা হবে।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও কমিটির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ মহসিনুল হক চৌধুরী, এডিসি মো. কামরুজ্জামান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) মো. জামিলুর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার মো. ওবায়দুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম মামুনুল বাশরী , চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিন, চট্টগ্রাম পানি উন্নয়ন বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাঈদ, আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক আবদুর রহমান খান, ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের খাল ও জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদ, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকী মাসুদ।

ক্যাপশন- চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিরসনকল্পে গঠিত ১৯ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটির জরুরি সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa