
ঘোড়াঘাট সংলগ্ন গোবিন্দগঞ্জ হজের বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার সকাল ১০টায় ঘোড়াঘাট সংলগ্ন গোবিন্দগঞ্জ বাগদা বাজার জাকির মার্কেটে হজের বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জাকির মার্কেটের মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ জাকির হোসেন বুধু’-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী বাগদা আলিম মাদ্রাসার সুপারিনটেন হজরত মাওলানা মোঃ আবদুল বারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, । এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা মোঃ শাহারুল ইসলাম এবং হাফেজ ফেরদৌসুর রহমান (সিদ্দিকী)।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন , আব্দুল্লাহ আল মাহমুদ খান মুর্তুজা,১১ নং ঘোড়ামারা মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোঃ আমিরুল ইসলাম, হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরিচালনায় ছিলেন, হাফেজ মাওলানা মোঃ আরিফুল ইসলাম।
সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ মামুনুর রশিদ
![]()









