ঘোড়াঘাট রাজিয়া চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের
খোয়া যাওয়া টাকা উদ্ধা
দিনাজপুরের ঘোড়াঘাটে
চলতি বছর জানুয়ারি মাসে দিনাজপুর
জেলার ঘোড়াঘাট থানাধীন রাজিয়া চৌধুরী বালিকা উচ্চ
বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
উপলক্ষ্যে উক্ত স্কুলের শিক্ষার্থীরা একটি ফেইসবুক অনলাইন
পেজ "Imanni Surahin Tuba" হতে একই রকম ড্রেস
অর্ডার করেন। যার মূল্য বাবদ স্কুলের শিক্ষার্থীদের নিকট
হতে উক্ত পেজের অজ্ঞাতনামা ব্যক্তি বিকাশের মাধ্যমে
অগ্রীম ২২৪০০/- টাকা গ্রহন করে। টাকা গ্রহনের পরপরেই
উক্ত পেইজটি ডিএ্যাকটিভ হয়ে যায় এবং যোগাযোগের
নাম্বারটিও বন্ধ পাওয়া যায়। কোমলমতি শিক্ষার্থীরা বিষয়টি
স্কুলের সহকারী শিক্ষক মোঃ আল মামুন মিয়াকে অবহিত
করলে তিনি বাদী হয়ে গত ০৫/০২/২০২৫ ইং তারিখে
ঘোড়াঘাট থানায় একটি সাধারন ডায়েরী করেন। ঘোড়াঘাট
থানা পুলিশ নিরলস চেষ্টার ফলে তথ্য প্রযুক্তির
সহায়তায় চট্টগ্রাম মেট্রোপলিটনের বাকলিয়া থানা
এলাকা হতে শিক্ষার্থীদের খোয়া যাওয়া টাকা উদ্ধার করে
শিক্ষার্থীদের নিকট প্রদান করেন। দীর্ঘ সময় পর খোয়া
যাওয়া টাকা ফেরত পেয়ে স্কুলের শিক্ষার্থীরা উচ্ছ্বসিত।
এ বিষয়ে স্কুলের সহকারী শিক্ষক আল মামুন মিয়া বলেন-"আমরা টাকার আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু পুলিশ যে বিষয়টির পিছনে লেগেই আছে এবং এতদিন পর টাকা উদ্ধার করে আমাদের হাতে তুলে দিয়েছেন, এজন্য পুলিশকে ধন্যবাদ"।