ঘোড়াঘাটে শব্দপ্রেমি সাহিত্য সংসদ এর লেখক সমাবেশ অনুষ্ঠিত
শব্দপ্রেমি সাহিত্য সংসদ ঘোড়াঘাট দিনাজপুর এর আয়োজনে লেখক আব্দুল হাদীর নিজস্ব নিবাস চত্বরে লেখক আজ দুপুর ১২টায় সমাবেশ অনুষ্ঠিত।
লেখক মোকছেদ আলীর সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি লেখিকা নাসরিন নাজ, সহ সভাপতি লেখিকা ফাহমিদা
আফরোজ জাহান, সাধারণ সম্পাদক লেখক আবু নাসের সিদ্দিক তুহিন, গাইবান্ধা জেলা কমিটির সভাপতি লেখক আব্দুল কাদের, সাধারণ সম্পাদক লেখক আ্হসানুল হাবিব মন্ডল।
ছড়া কবিতা গল্প গান আলোচনা উপস্থিত সকলকে মুগ্ধ করেছে গাইবান্ধা, রংপুর, বগুড়া, জয়পুরহাট,দিনাজপুর এর শতাধিক লেখক পাঠক সমাবেশে অংশ নেন।
গাইবান্ধা থেকে এসেছিলেন লেখক হাফিজুল হিলালি বাবু, কাসেম ইয়াসবির, নাসরিন সুলতানা রেখা,মানিক বাহার, নিশাত পারভীন, রাসেল আহাম্মেদ, দিনাজপুর এর লেখক শান্ত, পিরগঞ্জ থেকে সুলতান আহমেদ সোনা প্রমুখ।
শীতের এই কুয়াশা মাখা ভোরে সাত সকালে গরম গরম সব্জি খিচুড়ি, যতখুশি তত চা, নিজ দায়িত্বে নিয়ে খা বিষয়টি সবাই উপভোগ করেছেন। দুপুরের খাবার তিনটায় ত্রিশ এ শুরু হলে দুই ব্যাচে ভাত শেষ পরের দুই ব্যাচে জোটে সকালের বেচে যাওয়া ঠাণ্ডা খিচুড়ি মুরগির মাংস সব্জি ডাল আর সালাদ।
সদ্য প্রয়াত লেখক সুলতান ভাই এর দুই মেয়ে বক্তব্য ও তার রচিত কবিতা পাঠ করেছেন সকল বক্তা তার স্মরণ এ আলোচনা করেন।
একটি বই বিক্রির স্টল ছিল বিক্রি হয়েছে বেশ।
এভাবেই একটি সফল আয়োজন সম্পন্ন হয়েছে শব্দ প্রেমি সাহিত্য সংসদ এর আগামীতে আরও ভালো আয়োজন উপহার দেবেন এই প্রত্যাশায় সকলেই দিনের আলো নিভতে নিভতে বিদায় নেন।
যে মানুষের পরিশ্রমের ফসল তিনি আমার প্রিয় লেখক বাচিক শিল্পী ফেরত ফিরোজ কবির। যে মেয়েটি উপ স্থাপনায় ছিলেন সে চমতকার উপস্থাপনা করেছেন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শব্দ প্রেমী সাহিত্য সংসদ ঘোড়াঘাট দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি কবি লেখক আব্দুল হাদি।
সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ