ঘোড়াঘাটে যুবদল নেতা উজ্জলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন।
দিনাজপুরের ঘোড়াঘাটে থানা বিএনপির যুবদলের যুগ্ন আহবায়ক উজ্জল মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১-ঘটিকায় ওসমানপুর বিএনপির অফিস কক্ষে সংবাদ সম্মেলন করেছে।সম্মেলনে তিনি জানান,প্রতিপক্ষ রিফাত কবিরের সাথে ইটভাটা হইতে ইট ক্রয়ের জন্য ৩শ টাকা মুল্যের স্ট্যাম্পে ৬০-লাখ টাকা গ্রহন করেন। পরবর্তীতে ইট দিতে না পারাই তিনি পুবালী ও সোনালী ব্যাংকের মাধ্যমে ৪০-লাখ টাকা প্রদান করেন। বাকী ২০-লাখ টাকা পরিষদ না করাই তিনি বিভিন্ন ভাবে টালবাহানা করার এক পর্যায়ে গত ০৭/০৬/২৬ ইং তারিখে উজ্জলকে তাদের নিজ আস্তানায় তুলে নিয়ে জোর পুর্বক ভাবে মারপিট ও খুন যখম করার ভয়ভীতি প্রদান করিয়া ৩শ টাকা মুল্যের স্টাম্পে সহি-স্বক্ষর নিয়া তাকে ছারিয়া দেয়। এই স্ট্যাম্প গুলি প্রতিপক্ষ জমি ক্রয় ও ব্যাবসার লেন দেন দেখিয়ে মোটা অংকের অর্থ বসিয়ে ব্যাবসায়ী পাটনার সাজিয়ে রিফাত গত ০২/০৬/২৬ ইং তারিখে ঘোড়াঘাট থানায় উজ্জলের নামে একটি প্রত্যারনা ও অর্থ আত্বসাতের মিথ্যা মামলা রুজু করেন। এতে ঘোড়াঘাট থানার দতান্ত এস আই নজরুল ইসলাম উজ্জলকে গত ০৩/০৬/২৬ ইং তারিখে গ্রেফতার করেন এবং পরবর্তিতে তাকে জেল হাজুতে পাঠিয়ে দেন। তিনি ঐদিনই বিজ্ঞ আদালত থেকে সে জাবিনে মুক্তি পাইয়া ঘটনার সঠিকতা জনসাধারনকে জানানোর লক্ষে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান যে,আগামীতে সে ৪নং ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনী প্রার্থী হওয়ার কারণে তার জনপ্রিয়তা হারানসহ মানক্ষুর্ণ করার নিমির্ত্তে এ ঘটনা ঘটাইয়াছে। সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ রিফাতের দায়ের কৃত মিথ্যা মামলা প্রত্যাহারও দাবী জানান।