ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও কার্যক্রমের শুভ উদ্বোধন
সারাদেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাটে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন কর্তৃক কেন্দ্রীয়ভাবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও সর্বসাধারণকে অবহিতকরণের লক্ষ্যে এক প্রেস কনফারেন্স এবং উপজেলা অডিটেরিয়ামে উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ রুবানা তানজীন।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন— ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন, ৩ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন এবং ১ নং বুলাকীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাবু মিয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রেস কনফারেন্সে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ছাড়াও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী মাঠকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের হাতে তথ্য সংগ্রহের ব্যাগ, প্রয়োজনীয় কাগজপত্র ও ল্যাপটপ তুলে দেওয়া হয়।