ঘোড়াঘাটে নদীতে গোসলে নেমে যুবক নিখোঁ
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর হাজিরঘাট নামকস্থানে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে এক যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজ ইসমাইল হোসেন (১৮) পৌর শহরের কাদিমনগর গ্রামের মোস্তাফিজুর রহমান চিকুর ছেলে। স্থানীয়রা জানায়, সমবার (২৬.৮.২৫) দুপুরের দিকে ইসমাইল ও তার ২বন্ধু মিলে করতোয়া নদীর হাজিরঘাটে গোসল করতে যায়। এক পর্যায়ে তিন বন্ধু সাঁতার কেটে নদীর একপাড় থেকে অন্য পাড়ে যায়। পরে ফেরার সময় দুই বন্ধু ফিরে আসলেও ইসমাইল গভীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ও ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে রংপুর বিভাগীয় ডুবুরী দলকে খবর দিলে তারা এসে উদ্ধার কাজ শুরু করেন। চার সদস্যের ডুবুরী দল সন্ধা ৭টা পর্যন্ত চেষ্টা করেও নদীতে ডুবে যাওয়া যুবককে উদ্ধার করতে পারেনি। ওদিকে ডুবে যাওয়া ইসমাইলের বাড়ীতে শোকের মাতম চলছে। নিহত ইসমাইল একটি নেট কারখানায় শ্রমিকের কাজ করত।