ঘোড়াঘাটে ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা হয়েছে
সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবে ঘোড়াঘাটে ধানের শীষের প্রার্থী ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা হয়েছে।
এতে প্রেস ক্লাবের সভাপতি আনভীল বাপ্পির সভাপতিত্বে-প্রধান অতিথির বক্তব্য রাখেন, ধানের শীষের প্রার্থী ডাঃ এজেডএম জাহিদ হোসেন।
এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি শামিম হোসেন চৌধুরী, ও দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ঘোড়াঘাট পৌরসভার তিন বারের সাবেক মেয়র আব্দুর ছাত্তার মিলন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ইলেট্রিক মিঢিয়ার সাংবাদিক সামসুল ইসলাম সামু,প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সাহালম,মোখলেছুর রহমান সওদাগর,কাজি নাছির মুহিত, সাহারুল ইসলাম, আবু বকর সিদ্দিক, কায়ছার হাবিব পাপ্পু, সোহেল তানভিরসহ।
বিএনপির অঙ্গ সহযোগী সাংগঠনের নেতাকর্মীরা এ সবাই উপস্থিত ছিলেন।