ঘোড়াঘাটে আধুনিক ও টেকসই কৃষির বিপ্লব: বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে
দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি খাতে আধুনিক প্রযুক্তির প্রসার এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৪ মেয়ে দুপুর১২,টায় উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে এবং ‘পার্টনার’ প্রকল্পের সহায়তায় এই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে মুল
র্যালি ও উদ্বোধন: সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কৃষি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়।
কংগ্রেস উপলক্ষে আয়োজিত মেলায় বিভিন্ন স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি, উচ্চফলনশীল জাতের ফসল (যেমন: ড্রাগন ফল, মাল্টা, নিরাপদ সবজি) এবং ড্রোন প্রযুক্তির ব্যবহার প্রদর্শন করা হয়।
আলোচনা সভা: উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় কর্মকর্তা ভুমি আব্দুল আল মামুন কাউসার শেখ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মকর্তা শাহ আলম, অতিরিক্ত কৃষি অফিসার হিসেবে উপস্থিত ছিলেন জান্নাতুল কুবরা,
বক্তারা বাংলাদেশের অর্থনীতির তিনটি প্রধান স্তম্ভ—কৃষি, তৈরি পোশাক শিল্প ও প্রবাসীদের রেমিট্যান্সের কথা উল্লেখ করে বলেন, কৃষিই দেশের মূল চালিকাশক্তি।
আধুনিক ও বাণিজ্যিক কৃষির প্রসারে ‘পার্টনার’ প্রকল্প বিশেষ ভূমিকা রাখছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান তার বক্তব্যে বলেন, "পার্টনার প্রকল্পের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে কৃষক স্কুল পরিচালনা করা হচ্ছে, যেখানে ১০ দিনব্যাপী প্রশিক্ষণে কৃষকদের আধুনিক কলাকৌশল ও নিরাপদ ফসল উৎপাদনের প্রযুক্তি শেখানো হচ্ছে।" অনুষ্ঠানে ড্রাগন ফলের মতো উচ্চমূল্যের ফসল চাষে কৃষকদের উৎসাহিত করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কিছু নারী ও পুরুষ কৃষক অংশগ্রহণ করেন।
আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার এবং নিরাপদ ফসল উৎপাদনের অঙ্গীকার নিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। উপস্থিত কৃষকরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আধুনিক চাষাবাদে নিজেদের সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।