- - -

ঘনিয়েছে দুর্যোগ, জরুরি বৈঠকের পর জানালেন মুখ‍্যমন্ত্রী মমতা 

Print News

ঘনিয়েছে দুর্যোগ, জরুরি বৈঠকের পর জানালেন মুখ‍্যমন্ত্রী মমতা

 

ভারতের পশ্চিমবঙ্গে দুর্যোগের মেঘ। শক্তি বাড়িয়ে ক্রমশ এগিয়ে আসছে নিম্নচাপ। আগামী ২৪ ঘন্টায় প্রবল বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার (২৯ মে) তার প্রভাব পড়েছে জেলায় জেলায়। কলকাতাতেও টানা বৃষ্টি। আসন্ন দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। মুখ‍্যসচিব, বিপর্যয় মোকাবিলা দল, প্রশাসনের অন‍্যান‍্য আধিকারিকদের নিয়ে বৈঠকে দুর্যোগ সামলাতে একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে মুখ‍্যমন্ত্রী নিজে রাজ‍্যবাসীকে এনিয়ে সর্তক করেছেন। সেই সঙ্গে ও এও জানিয়েছেন, আতঙ্কের কারণ নেই। বিপর্যয় মোকাবিলায় সব রকমের প্রস্তুত প্রশাসন। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে নবান্ন থেকে  সাংবাদিক বৈঠক করে মুখ‍্যমন্ত্রী জানান, ” আবহাওয়া নিয়ে একটা আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ৪৮ ঘন্টা ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে উপকূলে বৃষ্টি হচ্ছে। নিচু এলাকা থেকে লোকজনকে সরানোর কাজ চলছে। উপকূলে বাড়তি সর্তকতা নেওয়া হয়েছে। মৎস‍্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। যারা সমুদ্রে স্নান করতে যাবেন, দুর্যোগের পরিবেশ থাকায় তাদের উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে। জেলাশাসক, পুলিশ সুপার, বিভিন্ন আধিকারিকদের সর্তক করা হয়েছে। যাতে কোনও বিপর্যয় এলে সঙ্গে সঙ্গে দুর্গতদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়। জেলায় জেলায় আমাদের ত্রাণ প্রস্তুত রয়েছে। কারও কোন অসুবিধা হবে না।” ইতিমধ্যে ভারী বৃষ্টিতে ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার গোবর্ধনপুরের পশ্চিমে ৬০০ মিটার মাটির তৈরি বাঁধ ভেঙে ৬০ থেকে ৬৫টি বাড়ি জলমগ্ন। জলের নিচে চাষের জমি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa