গ্রীন এডর্ণ এর আয়োজনে বাহির সিগনালে বৃক্ষ রোপণ
সামাজিক পরিবেশ ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন এডর্ণ এর আয়োজনে আজ ১১ আগস্ট সোমবার সকাল ১১ টায় নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগনাল এলাকার আরাকান সড়কের মিড আইল্যান্ডে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি, বিশিষ্ট পরিবেশ সংগঠক ও মানবতাবাদী কর্মী মো : সেলিম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি ও গবেষক ডা: উদয় শংকর রায়, এ্যাড ভিশন বাংলাদেশের মহাসচিব মো : মাসুদ রানা, গ্রীন এ্যালায়েন্স চট্টগ্রামের সদস্য সচিব স ম জিয়াউর রহমান, সদস্য ইন্জিনিয়ার মোহাম্মদ এমরান, বিশিষ্ট পরিবেশ সংগঠক ও সমাজসেবী মোহাম্মদ কাউসার, ৪নং চান্দগাঁও ওয়ার্ড মহিলা দলের সভাপতি নাজমা আক্তার, সমাজসেবী মোহাম্মদ জয়নাল আবেদীন, মো : শাহাদাত হোসেন, শিক্ষিকা নাজমা আক্তার, ডা: মনিষা, জমির উদ্দিন, আকলিমা আকতার, ফিরোজা বেগম, নাছরিন আকতার।
সভায় বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে এখনই এগিয়ে না আসলে আমরা আরও জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে পরবো। তাই সকলকে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে এগিয়ে আসতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ও জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলায় এখন বৃক্ষ রোপণ গুরুত্বপূর্ণ।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিদের সাথে নিয়ে বাহির সিগনাল এলাকার আরাকান সড়কের মিড আইল্যান্ডে শতাধিক ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়।