
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ শিশুর মৃত্যু
একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৬ মার্চ ) সকালে এই দুর্ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ভারতের চেন্নাই শহরের দক্ষিণ প্রান্ত নাভালুর এলাকার চামুন্ডেশ্বর নগরের একটি বাড়িতে। হঠাৎ বিস্ফোরণের শব্দে গোটা এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের জেরে বাড়িটির একাংশ ভেঙে পড়ে এবং পাশের ২টি বাড়ি ও ক্ষতিগ্রস্ত হয়। মৃত্যু ২ শিশুর নাম ধীরন ও কৃষিকা। বিস্ফোরণের সময় তারা বাড়ির ভেতরে ছিল। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। এ খবর পেয়ে ূদমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই ওই দুর্ঘটনা ঘটেছে। কীভাবে এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
![]()









