- - -

গোল্ডেন এ প্লাস পেয়েছে আদিবা

Print News

গোল্ডেন এ প্লাস পেয়েছে আদিবা

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) অর্জন করেছে তাসনিম ইসলাম (আদিবা)।

সে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করে।

তাসনিম ইসলাম (আদিবা) ছাতক উপজেলার পাইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জহিরুল ইসলাম (নোমান) ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আছমা বেগম দম্পতির মেয়ে।

আদিবার এ সাফল্যে তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা আদিবার উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেছেন।

উল্লেখ্য, সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল এন্ড কলেজ প্রতি বছরের ন্যায় এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এবারের ফলাফলেও প্রতিষ্ঠানটি সুনামগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠত্বের স্থান অর্জন করে ছাতক উপজেলার সুনাম বয়ে এনেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa