গোমদণ্ডী পাইলট স্কুলের শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত হলেন সাংবাদিক নাজিম উদ্দীন
চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদর গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সংগঠক সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন। (১৬ মার্চ) ২০২৪ শনিবার অনুষ্ঠিত নব নির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভায় তাকে শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত করা হয়।
পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব রেজাউল করিম বাবুলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ খসরু পারভেজ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সাংবাদিক এসএম মনজুর আলম মাস্টার, সাংবাদিক সিরাজুল ইসলাম, শিক্ষক বিপ্লব সরকার, দিল আফরোজা পারভীন, অভিভাবক সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ, কাউন্সিলর মো. ইসমাইল হোসাইন চৌধুরী আবু, মোঃ কফিল উদ্দিন ও নিলু আক্তার।
মুহাম্মদ নাজিম উদ্দীন চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সদস্য ও পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি। দৈনিক পূর্বকোণ পত্রিকায় সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন।