- - -

গোবিন্দগঞ্জে ৪টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান দিদারুল হক

img 20261020 wa0082
Print News

গোবিন্দগঞ্জে ৪টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান দিদারুল হক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও বিশিষ্ট বিএনপি নেতা মোঃ দিদারুল হক প্রধান। গত ১৯ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে তিনি কাটাবাড়ি ইউনিয়নের ৪টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
মণ্ডপ পরিদর্শনের সময় সাবেক এই শ্রেষ্ঠ চেয়ারম্যানের সাথে বিশিষ্ট সাংবাদিক তাজুল ইসলাম প্রধানসহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেলের একটি বিশাল শোভাযাত্রা সহকারে তিনি মণ্ডপগুলোতে উপস্থিত হলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে জননেতা দিদারুল হক প্রধান সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। একই সঙ্গে তিনি প্রতিটি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তার খোঁজখবর নেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa