গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়ন থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে ধুনদিয়া গ্রাম থেকে জরিনা বেগম(৩৫)নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জরিনা ধুনদিয়া গ্রামের জহুর আলীর ছেলে বেলালের স্ত্রী বলে জানা গেছে। মেয়ের বাবার অভিযোগ, তার জামাই বেলাল মিয়া সম্প্রতি পরকিয়া করে আরেকটি বিবাহ করায় মেয়ে জামাই এর মধ্যে দ্বন্দ্ব কলহ চলে আসছিল।
শনিবার মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ নিয়ে গেছে এমন খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানায় আসেন। তার মেয়েকে মারপিট- নির্যাতনে মৃত্যু হয়েছে দাবী করে বিচার চেয়ে থানায় এজাহার দায়ের করেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)বুলবুল ইসলাম গৃহবধু জরিনা বেগমের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।