
গোপালগঞ্জে হত্যাকাণ্ডের প্রতিবাদে ভিয়েনায় বিক্ষোভ সমাবেশ
গোপালগঞ্জে হত্যাকাণ্ডের প্রতিবাদে ভিয়েনায় অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্দোগে বুধবার ১৬ জুলাই সন্ধ্যায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের নিজস্ব কার্যালয় ভিয়েনার হেলওয়াগটাসে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও সঞ্চালনা করেন, মিজানুর রহমান শ্যামল।
প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রুহী দাস সাহা, সাইফুল ইসলাম জসিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব খান শামীম, আরিফ হারুন অর রশিদ ও মোতাহার হোসেন প্রমুখ।
এম. নজরুল ইসলাম বলেন,
'অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনূসের পেটোয়াবাহিনী বুধবার গোপালগঞ্জের সাধারণ মানুষের উপর গুলি চালিয়ে কয়েকজনকে হত্যা এবং অসংখ্য মানুষকে গুরুতর আহত করেছে। এই নৃশংস হত্যাকাণ্ড ও বর্বর সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। '
তিনি আরও বলেন, 'খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংয়ের হত্যা, সন্ত্রাস ও মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে তাদের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাই।'