- - -

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্রলীগ নেতা মশিউর রহমান গ্রেপ্তার

Print News

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্রলীগ নেতা মশিউর রহমান গ্রেপ্তার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:- শেখ কামরুজ্জামান (রানা

গোপালগঞ্জের কোটালীপাড়া ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি মশিউর রহমানকে (৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলার বালিয়াভাঙ্গা এলাকা থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার ডহরপাড়া গ্রামের দুলাল নিজামীর ছেলে ।
বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (১৪ নভেম্বর) সকালে মশিউর রহমানকে আদালতের মাধমে জেল হাজতে প্রেরণ করেছে কোটালীপাড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ ১শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, মশিউর রহমান ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামী। এ পর্যন্ত এই মামলায় ৮৬ জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

# শেখ কামরুজ্জামান (রানা)
১৪/১১/২৫
০১৭১৮০৬৬০১৮

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa