ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছা. রহিমা বেগম (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল ১১ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রহিমা বেগম ওই গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার সন্তানের জননী রহিমা বেগম সাংসারিক কাজ সেরে সন্ধ্যা সাতটার দিকে গোসল করতে যান। এ সময় ট্যাংকির পানি শেষ হওয়ায় বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে রাত ৯টার দিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।