- - -

গুয়াহাটির টিস ক্যাম্পাসের মহিলা হস্টেলের স্নানঘরে গোপন ক্যামেরা বসানোর অভিযোগ

Print News

গুয়াহাটির টিস ক্যাম্পাসের মহিলা হস্টেলের স্নানঘরে গোপন ক্যামেরা বসানোর অভিযোগ

 

মহিলাদের হস্টেলের স্নানঘরে গোপন ক্যামেরা বসানোর অভিযোগ উঠল আসামের গুয়াহাটির টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে। বুধবার (২৫ ফেব্রুয়ারী ) অভিযোগ পেয়ে স্নানঘর থেকে গোপন ক্যামেরাটি উদ্ধার করেছে পুলিশ। গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার পর পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারী ) সকালে হস্টেলের ৩য় তলার একটি স্নানঘরে একজন ছাত্রী একটি সাবানের প্যাকেটের ভিতরে লুকানো অবস্থায় ক্যামেরাটি দেখতে পান। এরপরেই তাঁরা জালুকবাড়ি থানায় একটি এফআইআর দায়ের করেন। পুলিশের প্রাথমিক তদন্তের পর জানা গেছে, ওই ক্যামেরাটিতে ভিডিও রেকর্ড চালু ছিল এবং এটি সম্ভবত ৫ দিন ধরে স্নানঘরে রাখা ছিল। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। গুয়াহাটি পুলিশের ডেপুটি কমিশনার নুমল মাহাতো জানিয়েছেন, ” আমরা ক্যামেরাটি উদ্ধার করেছি এবং সেটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। ” টিস প্রশাসন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে তাঁরা। এই ঘটনার পর হস্টেলের ছাত্রীরা ক্যাম্পাসে বিক্ষোভ দেখান। তাঁরা নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং হস্টেলে সিসি ক্যামেরা বাড়ানোর দাবি জানিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa