গুয়াহাটিতে সন্দেহভাজন ১৩ জন বাংলাদেশিকে আটক
ভারতের আসামরাজ্যের গুয়াহাটিতে সন্দেহভাজন ১৩ জন বাংলাদেশিকে আটক করার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, শুক্রবার (১৯ জুন) গুয়াহাটির আর্যনগর এলাকার একটি গেস্ট হাউস থেকে সন্দেহভাজন ১৩ জন বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে পুরুষ, নারী এবং বেশ কয়েকজন শিশু ও রয়েছে। বৈধ পরিচয়পত্র বা ভ্রমণের কাগজ দেখাতে না পারায় তাদেরকে পল্টন বাজার থানা বর্ডার ব্রাঞ্চে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গুয়াহাটিতে অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সঠিক নথিপত্র যাচাইয়ের উদ্দেশ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা কিভাবে গুয়াহাটিতে পৌঁছাল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।