- - -

গুয়াহাটিতে সড়ক দুর্ঘটনা, সুইফট গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৩ যুবতীর

গুয়াহাটিতে সড়ক দুর্ঘটনা, সুইফট গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৩ যুবতীর

 

ভারতের আসামরাজ্যের মহানগরী গুয়াহাটিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ যুবতী। রবিবার (২৬ এপ্রিল ) ভোর ৪টা ৫ মিনিটে মঠঘরিয়া এলাকার গেট হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে প্রচন্ড ধাক্কা খায় এএস ০১ জিপি ০৫৬১ নম্বরের একটি সুইফট গাড়ি। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই ৩ যুবতীর করুণ মৃত্যু হয়। জানা যায়, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রী ছিলেন। এবং একটি সুইফট গাড়িতে করে যাচ্ছিলেন। সেই সময় গাড়িটি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে- মুচড়ে যায়। গাড়ির চালক বর্তমানে পলাতক। নুনমাটি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে। জানা গেছে, গাড়িটি গীতানগর দিক থেকে।আসছি। নিহতরা হলেন, গোয়ালপাড়ার পুজা সাহা, শিবসাগরের আকাঙক্ষা শইকিয়া ও বঙাইগাঁওয়ের নেহা খান। এয়ারব্যাগ খুলে যাওয়ায় চালক প্রাণে বেঁচে যায় বলে জানা গেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ মাহিদুল ইসলাম ফরহাদ ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান থেকে পৃথক দুটি অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এসব অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল ও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে।​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই দুটি অভিযান পরিচালিত হয়। ​প্রথম অভিযান (চকপাড়া বিওপি): সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে সকাল ০৬:৫০ মিনিটে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামে (সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে) অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক মোটরসাইকেল আরোহী পালিয়ে গেলেও মালিকবিহীন ১টি মোটরসাইকেল আটক করা হয়।​দ্বিতীয় অভিযান (আজমতপুর বিওপি): একই দিন সকাল ০৮:৫০ মিনিটে আজমতপুর বিওপির আরেকটি বিশেষ টহল দল শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামস্থ পাকা রাস্তায় (সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ৮০০ গজ অভ্যন্তরে) অভিযান চালায়। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। ​উভয় অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ১,৪০,০০০ (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা। জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Su Mo Tu We Th Fr Sa